Monday, 23 February 2026
জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীর জনবল সংকট কাটাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সকল পর্যায়ে জনবলের অভাব রয়েছে। আপাতত ইমিডিয়েটলি ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে। আমরা নির্দেশ দিয়েছি যাতে বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম শুরু করা হয়।
পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লটারির মাধ্যমে ওসি এবং এসপি নিয়োগের যে ব্যবস্থা ছিল, তা স্বচ্ছ ছিল না। এখন থেকে লটারি নয়, বরং সার্ভিস রেকর্ড, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। পুলিশ বিভাগ যাকে যেখানে দক্ষ মনে করবে, সেখানেই নিয়োগ দেবে।
এদিকে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সব আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছে তা আবার ভেরিফাই করা হবে জানিয়ে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যারা রাজনৈতিক বিবেচনায় পেয়েছে সেটি বাতিল করা হবে।
৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের করা বিভিন্ন মামলায় নিরপরাধ মানুষকে আসামি করার বিষয়ে মন্ত্রী বলেন, কিছু সুবিধাবাদী শ্রেণি বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের অযথা হয়রানি করছে। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এই মামলাগুলো গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করতে। কেউ যেন অন্যায়ভাবে ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।
মব ভায়োলেন্স বা গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, মব কালচারের জমানা শেষ। দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জনগণকে বন্ধু কিন্তু বিগত সরকারের সময়ে পুলিশকে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব্যবস্থার সংস্কার করতে চাই। মনবল দিতে চাই।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment